মোজাম্মেল হকঃবীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:এস এম টিভি।
জাতীয় সংসদে শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হন।বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় ফুল দিয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়। নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বীরগঞ্জ ও কাহারোলবাসীর প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতি নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি সম্প্রতি জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ