লোড হচ্ছে...

পাবনা পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে ক্লিন ইমেজের তরুণ নেতা মোঃ কামরুজ্জামান প্রিন্স।



সাখাওয়াত হোসেন তুষার  স্টাফ রিপোর্টার এস এম টিভি।

আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এবার পাবনাবাসীর দৃষ্টি কেড়েছেন এক তরুণ তুর্কি পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স। ​বিগত দিনের রাজপথের লড়াকু এই ছাত্রনেতা এবার পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে মেয়র পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্লিন ইমেজ, শিক্ষিত এবং পরিচ্ছন্ন রাজনীতির ধারক হিসেবে সাধারণ ভোটারদের মধ্যে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ​পরিবর্তনের দাবি ও তরুণ নেতৃত্ব ​পাবনা পৌরসভার ভোটারদের বড় একটি অংশ মনে করেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একজন সাহসী ও শিক্ষিত তরুণ নেতৃত্বের বিকল্প নেই। স্থানীয়দের মতে মোঃ কামরুজ্জামান প্রিন্স ছাত্র রাজনীতি থেকেই সাধারণ শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে থেকেছেন। তার মধ্যে কোনো ধরনের চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগ না থাকায় 'ক্লিন ইমেজ' তাকে অন্যদের থেকে এগিয়ে রাখছে।​সাধারণ মানুষের প্রত্যাশা ​পৌর এলাকার কয়েকজন প্রবীণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজনকে মেয়র হিসেবে দেখতে চান যিনি সরাসরি জনগণের সাথে যোগাযোগ রাখবেন। মোঃ কামরুজ্জামান প্রিন্স তরুণ প্রজন্মের প্রতিনিধি হওয়ায় আধুনিক ও ডিজিটাল পাবনা গড়ার স্বপ্ন দেখাচ্ছেন।​নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে পাবনা জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও পাবনা জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ আবিদ হাসান আকাশ বলেন।পাবনা আমাদের প্রাণের শহর এই শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত একটি আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে দেখতে চাই। দল যদি আমার নেতা পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স ভাইকে সুযোগ দেয় এবং জনগণের দোয়া পায়, তবে আমি বিশ্বাস করি শতভাগ দিয়ে পাবনাবাসীর সেবা করবে। ছাত্রদল থেকে উঠে আসা এই নেতার বড় শক্তি তার সাংগঠনিক দক্ষতা। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে তার গভীর সমন্বয় রয়েছে। তবে বড় রাজনৈতিক দলে মনোনয়ন পাওয়া এবং নির্বাচনী বৈতরণী পার হওয়া একটি চ্যালেঞ্জিং বিষয় হলেও, সাধারণ মানুষের ভালোবাসায় তিনি অনেকটা এগিয়ে আছেন। ​শহর জুড়ে এখন একটাই আলোচনা তারুণ্যের শক্তিতে বদলে যাবে পাবনা পৌরসভা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ