বায়েজিদ জোয়ার্দার চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ Smtv Media চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার আলমডাঙা উপজেলার আইলহাস ইউপির হারুকান্দি গ্রামের কৃতি সন্তান ডক্টর আব্দুস সবুর বস্তু অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) পদে দায়িত্ব নিলেন। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নিকট যোগদান পত্র জমা দেন গত ৩রা মে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত আওয়ামীলীগ আমলে যুগ্ন সচিব পদে কর্মরত থাকা অবস্থায় পদচ্যুত হয়। পরে ২০২৪সালের ৫ই আগস্টের পর জনতা ব্যাংকের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, ডক্টর আব্দুর সবুরের বাড়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার আইলহাস ইউপির হারুকান্দি গ্রামের মালিতা পাড়ায়। তাঁর পিতার নাম আনোয়ার হোসেন মালিতা। তিনি এলাকায় স্কুল মসজিদ ঈদগা কবরস্থান উন্নয়নে সহযোগিতা করে আসছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ