লোড হচ্ছে...

রাজশাহী মহানগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক।


নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media রাজশাহী 





আরএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য দায়িত্ব পালনকালে কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা যায়, গত ২৩ মে ২০২৬ তারিখে ২য় পালায় ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো: ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো: মানিক হোসেন সাহেব বাজার জিরো পয়েন্টসহ আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক ৮টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় তিনি একটি পার্টস ব্যাগ কুড়িয়ে পান।ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র এবং নগদ অর্থ পাওয়া যায়। পরে ব্যাগে থাকা মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগ করে তথ্য যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।পরবর্তীতে ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যাগটি তার প্রকৃত মালিক মোছা: উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। তিনি রাজশাহী মহানগরীর স্থানীয় বাসিন্দা। মোছা: উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিক্সাযোগে রেলগেট এলাকা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে আসার পথে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগটির সন্ধান পাননি। ব্যাগটি ফিরে পেয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এমন মানবিক ও জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি এ কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতেও জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ