লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজিবি কর্তৃক রাজশাহী’র কাটাকালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ করা হয়েছে।


ক্রাইম নিউজ নিজস্ব প্রতিবেদকঃ Smtv Media 
তারিখঃ ০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।




রাজশাহীতে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় গত ০৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খানপুর মধ্যপাড়া নামক এলাকার নদীর চর দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে উক্ত নদীর  চরে ফাঁদ পেতে থাকে। দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার পর বিজিবি‘র আভিযানিক দল দেখতে পায় যে, একজন লোক বস্তা মাথায় নিয়ে তাদের দিকে আসছে। সন্দেহভাজন লোকটি আভিযানিক দলের নিকটে আসলে তাকে ধরার জন্য ধাওয়া করা হয় এবং এক পর্যায়ে সে তার বস্তাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ৫৫ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ