মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে এক যুবককে হেরোইনসহ আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন ২০২৬) মানিকগঞ্জ সদর থানার গোলড়া চরখন্ড এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে মাদক সেবন এবং মাদক সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সেবনের উদ্দেশ্যে রাখা প্রায় ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অভিযান শেষে মোবাইল কোর্টে দায় স্বীকার ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে মো. জিহাদ আলম জয় (৩০)-কে ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জিহাদ আলম জয় মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের অপব্যবহার রোধ এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ