লোড হচ্ছে...

মানিকগঞ্জে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।


বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ প্রতিনিধিঃ Smtv Media 





মানিকগঞ্জের ছোট ভাটবাউর সারাংপাড়া এলাকায় গাছে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফয়সাল নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ছোট ভাটবাউর সারাংপাড়া এলাকার ভ্যানচালক মোঃ মুন্নুর ছেলে। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট এবং ফয়সাল বিবাহিত ছিল।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় একটি  গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় ভাটবাউর টিকাদার বাড়ির নিকটস্থ বিদ্যুতের তারের সংস্পর্শে আসে ফয়সাল। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ফয়সালের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমেএসেছে। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।এলাকাবাসী ফয়সালের রুহের মাগফিরাত কামনা করেছেন।এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের প্রেসক্লাবের সকল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ