আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার এস এম টিভি তারিখঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ কে সামনে রেখে সম্প্রতি মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর নির্বাচনী এলাকা পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে তিনি বিজিবি সদস্যদের সাথে মতবিনিময় সভায় নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির জন্য দিক নির্দেশনা প্রদান করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর বিজিবি সদস্যগণ উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টা ৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি'র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মীরগঞ্জ এলাকা দিয়ে অস্ত্রের একটি চালান নদী পথে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্তবর্তী সকল বিওপি হতে সীমান্ত এলাকায় বিশেষ আভিযানিক দল সীমান্তের বিভিন্ন জায়গায় এ্যাম্বুস করে বসে থাকে। দীর্ঘ প্রতিক্ষার পর রাজশাহী বিজিবি'র বাঘা থানাধীন রাওথা পিরোজপুর এলাকায় এ্যাম্বুসকৃত চৌকষ আভিযানিক দলটি দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী তাদের দিকে আসছে। তারা পথ রোধ করার চেষ্টা করলে উক্ত মোটর সাইকেল আরোহী ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে আম বাগানে পড়ে যায়। তখন বিজিবি'র আভিযানিক দল কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি'র আভিযানিক দল কর্তৃক এলাকার জনগনের উপস্থিতিতে উক্ত মোটর সাইকেলটি (নাম্বার বিহীন) তল্লাশী করে সীটের নীচে সীট কভারের উভয় পাশে লুকায়িত অবস্থায় কাপড়ে মোড়ানো ০২টি বিদেশি পিন্ডল, ০৪টি ম্যাগাজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।একই রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ খিদিরপুর, শাহাপুর, ইউসুফপুর, মীরগঞ্জ, তালাইমারী, চরমাজারদিয়া, চারঘাট বিকল্প এবং সোনাইকান্দি বিওপি'র অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ-৩৯ বোতল, ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-৩৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্টেন্স-১০,০০০ পিস, এলইডি লাইট-১,০০০ পিচ, ভারতীয় নেশা জাতীয় সিরাপ-১৯৩ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। আটককৃত অস্ত্র গোলাবারুদ, মাদকদ্রব্য ও মোটর সাইকেল সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর ০৭ শতাধিক বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের জন্য মোতায়েন থাকায় দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা সীমান্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ ও মাদকদ্রব্য পাচার করার সুযোগ গ্রহন করে। বিজিবি মহাপরিচালক মহোদয় এর নির্দেশনায় উদ্দীপ্ত রাজশাহী বিজিবি'র সদস্যগণ সীমান্ত নিরাপত্তার জন্য কঠোর গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা বৃদ্ধি করায় এই সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ০১টি সিটি কর্পোরেশনসহ ০৯টি উপজেলায় ০৬টি সংসদীয় আসনে সর্বমোট ১০টি বেইজ ক্যাম্পে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, K-9 সদস্য, পদ্মা নদীতে ০৭টি স্পীডবোট এবং ফাষ্ট পেট্রোল ক্রাফট, সীমান্তবর্তী ১৬টি বিওপি'র প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভসহ সর্বমোট ৭০০ সদস্য মোতায়েন রয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ "সীমান্তে অতন্দ্র এবং সদা জাগ্রত" থেকে জনগণকে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সর্বদা সচেষ্ট থাকার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সকল জনগণকে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বদ্ধ পরিকর।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।