সিলেট ও আশপাশের জেলায় টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস নি জস্ব প্রতিবেদক, ২০ মে ২০২৫ সিলেট বিভাগে আগামী পাঁচদিন ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট, মৌলভীবাজার, কমলগঞ্জ এবং মুন্সীবাজার এলাকায় বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রঝড় এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে আর্দ্রতা বেড়ে গেছে। এর ফলে হাওর অঞ্চল ও পার্বত্য এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। জেলার ভিত্তিতে আবহাওয়ার বিশ্লেষণঃ সিলেট জেলা: সিলেট শহর ও আশপাশের এলাকায় আজ (২০ মে) বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে। ২১-২২ মে: বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৩-২৪ মে: বিক্ষিপ্তভাবে বজ্রঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা। নদী ও খালপাড় সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে আশঙ্কা।মৌলভীবাজার জেলা: মৌলভীবাজারে টানা কয়েকদিন ধরেই মেঘলা আকাশ বিরাজ করছে। ২০ মে: সকাল থেকে হালকা বৃষ্টি শুরু হবে। ২১ মে থেকে ২৩ মে: ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝড়ো হাওয়া। ২৪ মে: বিকেল থেকে আবহাওয়া কিছুটা উন্নতির সম্ভাবনা। কমলগঞ্জ উপজেলা: কমলগঞ্জের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টির পাশাপাশি ভূমিধসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। বিশেষ সতর্কতা: চা-বাগান ও পাহাড়ি বসতিতে সাবধানতা অবলম্বনের পরামর্শ। মুন্সীবাজার অঞ্চল: মুন্সীবাজার ও সংলগ্ন এলাকাগুলোতে নিয়মিত বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। ২১-২২ মে: বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রঝড়সহ বৃষ্টি। স্থানীয় বাজার ও খোলা স্থানে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ। বজ্রপাত ও বন্যার শঙ্কা: সিলেট বিভাগের নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা ও ধলাই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণের জন্য সতর্কতা: খোলা জায়গা, জলাশয় বা গাছের নিচে অবস্থান এড়িয়ে চলুন।বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার, ধাতব জিনিসপত্র বহন ও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন। নদী, হাওর বা পাহাড়ি পথে ভ্রমণ না করাই শ্রেয়। স্থানীয় প্রশাসনের দেয়া নির্দেশনা ও আবহাওয়ার


.jpg)

0 মন্তব্যসমূহ