আমি থাকতে চাই সবার পাশে” স্বপ্নবাজ তরুণ মোঃ মারুফ হোসেন এগিয়ে যাচ্ছেন সাংবাদিকতার পথে।

এস.এম.টিভি মিডিয়া আজকের আপডেট
যেখানে অনেকেই স্বপ্ন দেখে থেমে যায়, সেখানে কিছু মানুষ এগিয়ে যায়—নিজের স্বপ্নকে বাস্তবতায় রূপ দিতে। তেমনই একজন স্বপ্নবান তরুণ মোঃ মারুফ হোসেন। তিনি কেবল নিজের ভবিষ্যৎ গড়তে চান না, তিনি চান সমাজের, মানুষের পাশে দাঁড়াতে, তাদের কণ্ঠস্বর হতে। বর্তমানে তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। নিয়মিত ভিডিও তৈরি করছেন সামাজিক বিষয়, মানবিক গল্প, সংবাদ কাভারেজ ও তথ্যভিত্তিক কনটেন্ট নিয়ে। নিজের ইউটিউব চ্যানেল, ব্লগ ও সামাজিক মাধ্যমে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তাঁর। তবে তাঁর চোখে আছে আরও বড় স্বপ্ন—একজন আদর্শ সাংবাদিক হয়ে মানুষের পক্ষে কাজ করা। তাঁর ভাষায়,“আমি চাই, একজন সাংবাদিক হিসেবে মানুষের পাশে দাঁড়াতে। যদি কেউ আমাকে একটু সহযোগিতা করে,
ইনশাআল্লাহ আমি খুব শিগগিরই আরও বড় কিছু করতে পারব।” এই যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে একটি মোবাইল ফোন ও একটি মাইক্রোফোন দিয়ে। কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করেছেন। সংগ্রহ করেছেন প্রফেশনাল সরঞ্জাম—৩টি ইস্টেন (স্ট্যান্ড), ২টি মাইক্রোফোন, ২টি নিউজ মাইক, এবং আরও প্রয়োজনীয় গিয়ার। এই পথচলায় তিনি একা ছিলেন না। তাঁর পাশে ছিলেন কিছু মানুষ, যাঁদের সহযোগিতা ও প্রেরণায় আজকের মারুফ হোসেন তৈরি। সহযোগীদের মধ্যে রয়েছেন: ফারভেস স্যার (পুলিশ কর্মকর্তা), যিনি প্রথম দিকেই সাহস ও সহায়তা দিয়েছেন। মোঃ হোসেন আহমদ, নুরুল আমীন, ও বিশেষভাবে হোছাম উদ্দিন খান, যাঁরা সবসময় পাশে থেকেছেন এবং উৎসাহ যুগিয়েছেন। সাংবাদিক অনি, যিনি তাঁর মিডিয়া জগতে প্রবেশে পথ দেখিয়েছেন। সেনাবাহিনীর একজন সম্মানিত স্যার, যাঁর
এস.এম.টিভি মিডিয়ার আজকের আপডেট
অনুপ্রেরণা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে।এলাকার সম্মানিত শিক্ষক আজিজ স্যার এবং হুজু অনি, যাঁদের সহযোগিতাও মারুফের জন্য ছিল অমূল্য।মারুফ হোসেন এখন নিয়মিত বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করছেন। তিনি বিশ্বাস করেন, “সাংবাদিকতা মানে শুধু খবর পরিবেশন নয়, বরং সত্যের পক্ষে দাঁড়ানো, মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা।” তাঁর স্বপ্ন—একটি শক্তিশালী, নিরপেক্ষ এবং সমাজ-কল্যাণমুখী অনলাইন সংবাদমাধ্যম গড়ে তোলা। যেখানে থাকবে সত্য, ন্যায় ও জনগণের স্বার্থ। এই তরুণের গল্প শুধুই সাংবাদিকতার প্রস্তুতির নয়, এটি একটি আত্মবিশ্বাসী স্বপ্নযাত্রা, যেখানে বিশ্বাস, সহযোগিতা এবং নিরন্তর পরিশ্রম এক হয়ে গড়ে তুলেছে একজন সাহসী ভবিষ্যতের ভিত।