লোড হচ্ছে...

শমসেরনগরে রিকশার জট, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।

শমসেরনগরে রিকশার জট, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
শমসেরনগরে রিকশার জট, ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
শমসেরনগর সবজি বাজার যাওয়ার রাস্তা
মৌলভীবাজার জেলার শমসেরনগরে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। সড়কে কোনো কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় রিকশার জট তৈরি হচ্ছে নিয়মিত। বাজার এলাকায় যানজটের কারণে ছোট একটি রাস্তা পার হতে সময় লাগছে প্রায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা।
স্থানীয়রা জানান, স্কুল-কলেজ সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ সমস্যার তীব্রতা বেড়ে যায়। বিশেষ করে ব্যবসায়ী ও কর্মজীবী মানুষরা নিত্যদিনের কাজে দেরি করে পৌঁছাচ্ছেন। অনেকেই অভিযোগ করেছেন, ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় চালকেরা এলোমেলোভাবে যানবাহন থামাচ্ছেন, যার ফলে যানজট আরও ভয়াবহ আকার ধারণ করছে।
দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শমসেরনগর বাজার এলাকার সড়ক ব্যবস্থাপনা আরও অচল হয়ে পড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ