জাহিদ হোসেন,স্টাফ রিপোর্টার, দিঘলিয়া -খুলনা এস এম টিভি খুলনা।
খুলনা দিঘলিয়া উপজেলার চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ই ফেব্রুয়ারি) শনিবার বিদ্যালয়ের পাশের ফসলের মাঠে আয়োজিত এ পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্ডেনের নাদিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি দিঘলিয়া সদর ইউনিয়ম বিএনপি জনাব মোঃ জাসেদ ফকির জুয়েল, সভাপতি: মাওলানা মুজিবুর রহমান- সভাপতি দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্ডেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য ২নং ওয়ার্ড দিঘলিয়া ইউনিয়ন পরিষদ ও জাতীয় রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য ৩নং ওয়ার্ড দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মোঃ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডারগার্ডেনের মোঃ আনিসুর রহমান,বিকালে পর্বে উপস্থিত ছিলেন যারা-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক জনাব মোল্লা মাকসুদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ রিপন মোল্লা, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক জনাব আব্দুল্লাহ আল মামুন রুবেল, প্রভাষক শহীদ আবুল কাশেম কলেজ বটিয়াঘাটার জনাব মোঃ মনিরুজ্জামান মিঠু, রত্না বিশ্বাস, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আব্দুল কাদের।কিন্ডার গার্ডেনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই মূল বিষয় জানিয়ে বলেন, ‘সবাই জয়লাভ করতে পারবে না। একজন প্রথম হবে, একজন দ্বিতীয় হবে, আরেকজন তৃতীয় হবে। যারা অংশগ্রহণ করছে আমি সবাইকেই বিজয়ী মনে করি। কারণ তারা উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। যারা এই প্রতিযোগিতায় আজকে বিজয় লাভ করতে পারবে না তারা আরো চর্চা করবে যাতে ভবিষ্যতের প্রতিযোগিতায় তারা বিজয় অর্জন করতে পারে। দিঘলিয়া চাইল্ড হেভেন কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা হুমায়ূন আহমেদ সবার সাফল্য কামনা করে।এর পরেই ছিল প্রতিযোগিতার মূল আকর্ষণ শিক্ষার্থীদের খেলা। শ্রেণি ভেদে শিক্ষার্থীদের দৌড় খেলা,বেলুন দৌড়, যেমন খুশি তেমন সাজো, দৌড়, ভারসাম্য দৌড়, চকলেট কুড়ানো, মেয়েদের কসমেটিক্স দেখে নামগুলো লেখা, ব্যাঙ লাফ, স্মৃতিশক্তি পরীক্ষা, টেনিস বল নিক্ষেপ, নাম সংগ্রহ, সুঁই-সুতা, মোরগ লড়াই, দীর্ঘ লাফ ও দড়ি খেলা অনুষ্ঠিত হয়। সবশেষে নারী অভিভাবকদের জন্য ছিল যেমন খুশি তেমন খেলার মধ্যে ফুটবল হাতে হাতে দেওয়া এবং পুরুষ অভিভাবকদের জন্য ছিল চোখ বেঁধে ফুটবলকে আঘাত করা, ও ঝুড়িতে টেনিস বল ফেলা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৭০-৭৫ জনেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে চাইল্ড হ্যাভেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রায় পুরোটা সময় গ্যালারিতে বসে উপভোগ করেন অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ