নিজস্ব প্রতিবেদক রাজশাহী বিভাগ Smtv Media রাজশাহী।



র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র‍্যাব-৫, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশ হতে ২২ (বাইশ) কেজি গাঁজাসহ মাদক কারবারী মোঃ মিরাজুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করা হয়।



ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।



ঘটনা সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ তারিখ ১৬:০৫ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন কোর্ট চত্ত্বর এলাকায় অবস্থানকালীন নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ইজিবাইকে অবৈধ মাদক গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড়ে অবস্থিত এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লিঃ এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের উত্তর পাশে অবস্থান করছে।



উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল সরকারী গাড়ীযোগে ১৭.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ জনক অবস্থায় একটি ইজিবাইক দেখতে পায় এবং ইজিবাইকের ড্রাইভারের আসনে বসা ধৃত আসামী মোঃ মিরাজুল ইসলাম (২৬), পিতা-কামাল উদ্দিন, সাং-উজিরপুর ৬নং ওয়ার্ড, উজিরপুর ইউপি, থানা-শিবগঞ্জ জেলা-চাঁপাইনবাবগঞ্জকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে এলোমেলো কথাবার্তা বলে। আসামীর কথাবার্তায় সন্দেহ হলে উক্ত সময়ে আসামীকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয় এবং তার হেফাজতে থাকা ইজিবাইক তল্লাশীকালে ইজিবাইকের পিছনে দুই যাত্রী সিটের মাঝখানে রাখা ০২টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তায় নষ্ট গুড়া চা পাতার ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনের ১১টি করে মোট ২২টি ব্যাগের ভিতর সর্বমোট ২২ (বাইশ) কেজি গাঁজা, নষ্ট গুড়া চা পাতা ৫০ (পঞ্চাশ) কেজি এবং ০১টি ইজিবাইক আলামত হিসেবে ১৮.০০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।