মোঃ জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ Smtv Media খুলনা।





খুলনা দিঘলিয়া উপজেলা এলাকায় উগ্র মেজাজি ও বেপরোয়া ভ্যানচালকদের আড়াআড়ি প্রতিযোগিতামূলক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।এরই ধারাবাহিকতায় গত ৮ই মে ২০২৬ (শুক্রবার) বিকাল আনুমানিক ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, রজব শেখ নামের এক ভ্যানচালক বেপরোয়া ভাবে ভ্যান চালানোর সময়, তার চালানো দূরত্ব দেখে যাত্রী বলছে আসতে চালাও বৃদ্ধা নারীর কথা সে শুনে  দুর্ঘটনার শিকার হতে হয়। অভিযুক্ত ভ্যানচালক রজব শেখ, পিতা ধোলা শেখ। তার বাড়ি ব্রহ্মগাতী এলাকায়,  দিঘলিয়া উপজেলা। দুর্ঘটনায় আহত হন মর্জিনা বেগম (৭০), স্বামীঃ মোস্তফা হাওলাদার। তার বাড়ি দিঘলিয়া ইউনিয়ন এলাকায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ইসলামিয়া হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয়দের অভিযোগ, অনেক ভ্যানচালক যাত্রী পাওয়ার আশায় দ্রুতগতিতে ও আড়াআড়ি ভাবে ভ্যান চালান, যা প্রায়ই পথচারী ও সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তারা দিঘলিয়ার উপজেলার প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।