ময়মনসিংহ ভালুকা উপজেলা প্রতিনিধিঃ Smtv Media
ময়মনসিংহে ভালুকা উপজেলা মটর মালিক সমিতির নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা পেলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ভালুকা উপজেলা মটর মালিক সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শনিবার রাতে ময়মনসিংহ-১১ ভালুকা আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এমপির নিজ বাসভবনে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সমিতির বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন।এসময় ভালুকা উপজেলা মটর মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মোঃ আতিকুল্লাহ পাঠান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বিন মনির, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, সাদ্দাম হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইনের মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ