যশোরের কেশবপুর উপজেলার বাগদাহ গ্রামে ৮ম শ্রেণির এক মেধাবী ছাত্রীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ উঠেছে, এক যুবকের ধর্ষণ ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেইলের শিকার হয়েছিল ওই ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক মৃত্যুর ভয় দেখিয়ে ছাত্রীটিকে নির্যাতন করত। সেই দৃশ্য গোপনে ভিডিও করে সামাজিকভাবে হেয় করার হুমকি দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেইল চালিয়ে যায়। চরম মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় আত্মহত্যার পথ বেছে নেয় ওই শিক্ষার্থী।ঘটনার পর এলাকাবাসী ও স্বজনরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ