এ জে সোহেল, ষ্টাফ রিপোর্টারঃ Smtv Media

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার ভোর ৬:২২ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। চাঁদপুর হাজীগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কালামের সন্তান। হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসার প্রাক্তণ শিক্ষার্থী তার গ্রামের বাড়ী উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা। মরহুম তাঁর সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জনবান্ধব এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার সহ অসংখ্য সহকর্মী সহপাঠী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।