লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ( ১ বিজিবি)





আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন বার্তা সম্পাদক এস এম টিভি রাজশাহী তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ।


মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০০২০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন রবেন্দ্র নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ থেকে *ভারতীয় মদ-১২ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। একই দিন রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন হাজির বাতান এলাকার নিকটস্থ সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে সরিষা ক্ষেতের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে *ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এছাড়াও রাত আনুমানিক ০২৫০ ঘটিকায় খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন পূর্ব বাতান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় বিজিবি’র আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে লোকজনের আনাগোনা শুনতে পেয়ে সুকৌশলে অগ্রসর হলে মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা দুইটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল (মালিকবিহীন)জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ