লাকসামের উত্তরদা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি ইসহাক মিয়া ও সম্পাদক হুমায়ুনকবির পুনর্নির্বাচিত।
গতকাল শনিবার, ১৯ জুলাই ২০২৫ তারিখে কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল কালাম। এছাড়াও সম্মেলনে লাকসাম উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত থেকে তাদের বক্তব্য ও নেতৃত্বের মাধ্যমে সম্মেলনকে প্রাণবন্ত করে তোলেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, সম্মেলনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পূর্ববর্তী কমিটির সভাপতি ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিয়াকে পুনরায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সম্মেলনের মাধ্যমে উত্তরদা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।





0 মন্তব্যসমূহ