আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে Smtv Media টিমের প্রাণবন্ত আড্ডা উৎসবমুখর মুহূর্তে ভরা দিন
শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের পরের সময়টা এবার অন্য রকমভাবে কাটালেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল Smtv Media-এর মালিক, ম্যানেজার ও এডিটর। নামাজ শেষে এক সংক্ষিপ্ত বিরতির পর তারা বেরিয়ে পড়েন মন ভালো করা কিছু সময় কাটানোর উদ্দেশ্যে।চ্যানেল টির প্রতিষ্ঠাতা ও মালিক মোঃ মারুফ হোসেন, ম্যানেজার এইচ-কে হোছাম উদ্দিন খান এবং এডিটর জিসান আহমেদ একত্রে সময় কাটান আনন্দঘন পরিবেশে। তাঁরা ঘুরতে যান কাছাকাছি একটি জায়গায় এবং সেখানে কিছু সময় প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন। কাজের চাপে দিনরাত ব্যস্ত থাকলেও এই স্বল্প সময়ের আনন্দ তাদের মধ্যে সৃষ্টি করে নতুন উদ্দীপনা।
মোঃ মারুফ হোসেন বলেন, "দিনশেষে বন্ধুদের সঙ্গে একটু আনন্দ করাই জীবনের আসল রিফ্রেশমেন্ট। এই সময়গুলো আমাদের সম্পর্ককে আরও গভীর করে।"ম্যা নেজার হোছাম উদ্দিন খান যোগ করেন, "চ্যানেলের উন্নতির পাশাপাশি টিমের বন্ধনটাও শক্ত হওয়া খুব জরুরি। আজকের সময়টুকু ছিল সত্যিই চমৎকার। "এডিটর জিসান আহমেদ জানান, "ক্যামেরার পেছনের জীবনে এমন সময়গুলো খুব দরকার। এতে আমরা সবাই আবার নতুন উদ্যমে কাজে ফিরতে পারি। "উল্লেখ্য, Smtv Media বর্তমানে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একটি ইউটিউব প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন সামাজিক, বিনোদনমূলক ও শিক্ষামূলক ভিডিও প্রচারিত হয়ে থাকে।এ ধরনের মুহূর্ত টিমের একতা এবং সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করা যায়, ভবিষ্যতেও এই টিম আমাদের উপহার দেবে আরও মনোমুগ্ধকর কনটেন্ট।



0 মন্তব্যসমূহ