জামায়াতে ইসলামীর ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১৯ জুলাই ২০২৫, শনিবার। ঢাকার একটি খোলা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী ঢাকায় জড়ো হতে থাকেন। দুপুরের আগে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমাবেশের মাধ্যমে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন। দলীয় নেতাকর্মীদের মুক্তি। মিথ্যা মামলা প্রত্যাহার। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
সকাল বেলা কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় আমীরসহ শীর্ষ নেতারা।
নেতারা বলেন, “ভোটাধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ”অনুষ্ঠানস্থল থেকে সরাসরি SMtv Media চ্যানেলের কন্টেন্ট সহকর্মী এডিটর মোঃ নায়েম ইসলাম জানান, দুপুরের পর থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দলটির পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখবে। সর্বশেষ খবর ও আপডেট পেতে SMtv Media ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।






0 মন্তব্যসমূহ