লোড হচ্ছে...

ডিবি (উত্তর) এর অভিযান: ১.২ কেজি গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার



ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১ কেজি ২০০গ্রাম গাঁজা ও ০৩ গ্রাম হেরোইনসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৪/০২/২০২৬ খ্রি. তারিখ ১৬:০৫ ঘটিকায় সাভার থানাধীন রাজাঘাট এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ফুলজান (৪৫), স্বামী-মোঃ রফিক মিয়া, মাতা-রাবেয়া, সাং-রাজাঘাট, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। বিল্লাল (৩২), পিতা-বকুল হোসেন, মাতা-হেলেনা বেগম, সাং-সানেরহাট, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর, এ/পি সাং-শোভাপুর  মোখলেছের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। মোঃ রাশেদ (২৯), পিতা-মৃত ফজর হক, মাতা-রাশেদা বেগম, সাং-রাজাঘাট, থানা-সাভার, জেলা-ঢাকাদের ১ কেজি ২০০গ্রাম গাঁজা ও ০৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন । উল্লেখ্য যে, বর্ণিত আসামীদের সিডিএমএস পর্যালোচনা করলে দেখা যায়, ধৃত আসামীদের বিরুদ্ধে ১ টি করে মামলা রয়েছে।উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ