মোঃ নুরুল আলম জেলা প্রতিনিধি:- এস এম টিভি
১৩ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার। মোঃ মঈন উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার লামা, বান্দরবান এবং সহকারী রিটার্নিং অফিসার ৩০০ নং আসন বান্দরবান। লামা, উপজেলা ইউএনও জনাব মইন উদ্দিন মহোদয় আল্লাহ তাআলার প্রশংসা করেন এবং লামা বাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গনভোট ২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হওয়ার পিছনে মূল কারিগর ছিলেন লামার জনগণ। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। লামার সকল দল মত নির্বিশেষে সকলে সজাগ ছিল এবং সবাই সচেতন ছিল বলেই নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। সেই জন্য ইউএনও মহোদয় লামাবাসী তথা লামার বিভিন্ন দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।এই নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ তথা সফল হওয়ায় প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মান্যবর: জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা ও রিটার্নিং অফিসার, ৩০০ নং আসন বান্দরবান যার নেতৃত্ব ও দিক নির্দেশনা ছাড়া এটা সম্ভব হতো না, সকল অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় গন দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান, তাদের পরামর্শ ও নির্দেশনায় সফল নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে। একইসাথে ধন্যবাদ জানান বাংলাদেশসেনাবাহিনী, আলীকদম সেনা জোন ও ৫৭ বিজিবি সদস্যদের। অশেষ কৃতজ্ঞতা জোন কমান্ডার, আলীকদম সেনা জোন কে যার নেতৃত্বে লামা উপজেলার নির্বাচন কালীন নিরাপত্তার দায়িত্ব ছিলো এবং তার দৃঢ় নেতৃত্বের কারনে লামা উপজেলা জনগন নির্ভয়ে ভোট দিতে গিয়েছেন। ধন্যবাদ জানান নির্বাচনে দায়িত্ব পালন করা ০৫ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যারা গত তিন দিন নিরলসভাবে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে লামার জনগনকে নিৰ্ভয় দিয়েছেন যাতে করে লামার জনগন ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একই সাথে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাচন কালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলার সঠিক পরিবেশ বজায় রাখায়। ধন্যবাদ জানাই বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে, যিনি নির্বাচনের দিন যাতে কেউ নির্বাচন কে বাঁধা গ্রস্থ করতে না পারে এবং সবাই যেন আইন মেনে চলতে পারে সেই বিষয়টি নিশ্চিত করেছেন।ধন্যবাদ জানাই তাদেরকে যাদের সারারাত নির্ঘুম কাটানো অক্লান্ত পরিশ্রমে কারনে সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে পেরেছে। প্রতিটি ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ সদস্য, আনসার সদস্য, ভিডিপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, ডিজিএফআই, এনএসআই, ডিএসবির সদস্যদের প্রতি যারা প্রতিটি সময় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লামা উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আচরণবিধির ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত আহমেদ এর প্রতি,যিনি তফসিল ঘোষণার পর হতে প্রতিদিন নিজের মূল দায়িত্বের পাশাপাশি আচরণবিধি প্রতিপালনের জন্য কাজ করেছেন। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন অফিসার ইনচার্জ, লামা থানা ও লামা থানার সকল সদস্য এবং উপজেলা নির্বাচন অফিসার ও তার টিমকে। তাদের সহযোগিতা ছাড়া এই নির্বাচন সফল করা অসম্ভব ছিলো না।একইসাথে ইউএনও অফিসের স্টাফদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ কারনে কারন তাদের ছাড়া ও নির্বাচন সফলতা আশা করা সম্ভব ছিলো না।অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান লামা উপজেলার প্রতিটি দপ্তর প্রধান ও তাদের সদস্যদের যারা নির্বাচনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।ধন্যবাদ জানাই লামার সমাজের দর্পন ও কন্ঠস্বর এবং গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিৰ্ভীক সাংবাদিক ভাইদের যারা তফসিল ঘোষণার পর থেকেই সহযোগীতা করেছেন। নির্বাচনের দিনও বিভিন্ন কেন্দ্রের তথ্য এবং সার্বিক বাস্তব অবস্থা অবগত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্যসমূহ