সাখাওয়াত হোসেন তুষার ময়মনসিংহ এস এম টিভি ময়মনসিংহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ময়মনসিংহ সিটি করপোরেশনের রাজনীতির অলিতে-গলিতে শুরু হয়েছে নতুন সমীকরণ। বিশেষ করে আগামী সিটি নির্বাচনে মেয়র পদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নাম এখন সাধারণ নেতা-কর্মীদের মুখে মুখে। তৃণমূলের দাবি, দলের কঠিন সময়ে রাজপথে থাকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা রোকনই হতে পারেন নগরপিতা হিসেবে যোগ্য বিকল্প। কেন আলোচনায় রোকনুজ্জামান রোকন? নেতা-কর্মীদের সাথে কথা বলে রোকনের জনপ্রিয়তার পেছনে প্রধানত ৪টি কারণ উঠে এসেছে: পরীক্ষিত সৈনিক: ছাত্রজীবন থেকেই তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্লিন ইমেজ: দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে কোনো ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি বা অপকর্মের অভিযোগ নেই। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি তাকে সাধারণ ভোটারদের কাছেও গ্রহণযোগ্য করে তুলেছে। কারা নির্যাতিত ও ত্যাগী নেতা: বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার জেল খেটেছেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীদের মতে, বারবার হামলা-মামলার শিকার হয়েও তিনি মাঠ ছেড়ে যাননি, যা তাকে একজন আদর্শিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ: জেলা বিএনপির সদস্য সচিব হওয়ার পর থেকে তিনি নগরের প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। যেকোনো সংকটে তাকে পাশে পাওয়া যায়—এমনটিই বলছেন তার অনুসারীরা।নেতা-কর্মীদের প্রত্যাশা ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির একাধিক সাধারণ কর্মী জানান, ময়মনসিংহ নগরের উন্নয়নের জন্য একজন শিক্ষিত এবং সাহসী নেতৃত্বের প্রয়োজন। তারা মনে করেন, রোকনুজ্জামান রোকন মেয়র নির্বাচিত হলে নগরের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষ একজন জনবান্ধব অভিভাবক পাবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র নেতা বলেন, "রোকন ভাই শুধু দলের নেতা নন, তিনি রাজপথের পরীক্ষিত ভাই। তার মতো ক্লিন ইমেজের নেতাকে মেয়র পদে মনোনয়ন দিলে জয় নিশ্চিত করা অনেক সহজ হবে।আগামীর পথে চ্যালেঞ্জ যদিও নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো অনেক দূরে, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক আড্ডায় রোকনের পক্ষে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, তৃণমূলের এই দাবির প্রতি কেন্দ্র কতটা গুরুত্ব দেয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

0 মন্তব্যসমূহ