লোড হচ্ছে...

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।



মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: এস এম টিভি বীরগঞ্জ দিনাজপুর 

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মো. মনজুরুল ইসলাম।ভোগনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক একে এম মো. জাকারিয়া জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।এদিকে পাল্টাপুর ইউনিয়ন অংশের কার্যক্রমে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. তহিদুল ইসলাম। সঞ্চালনা করেন পাল্টাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।জনসভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ