লোড হচ্ছে...

রাজশাহী বাঘায় নাজমুল হকের পক্ষে ১১ দলীয় ঐক্যের গণমিছিল, রাজপথে জনসমর্থনের ঢল।

 



মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: এস এম টিভি,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ সরগরম করে তুলেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হকের সমর্থনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি বাঘা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম চত্বর ও নারায়ণপুর বাজার এলাকা ঘুরে পুনরায় শাহী মসজিদ চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালীন নেতা-কর্মীরা নির্বাচনী স্লোগান ও জনমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক। তিনি তার বক্তব্যে বলেনএলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য বদ্ধপরিকর। আমরা নির্বাচিত হলে চারঘাট-বাঘাকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব।বাঘা উপজেলা আমীর শিক্ষক আব্দুল্লাহ আল মামুন নুহুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মাওলানা জিন্নাত আলী, সাবেক চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদ,অধ্যাপক কামরুজ্জামান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য,মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, শিক্ষক আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা আমীর, মাস্টার ইউনুছ আলী, বাঘা উপজেলা সেক্রেটারি।এছাড়াও বাঘা ও আড়ানী পৌরসভার নেতৃবৃন্দসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা এলাকার কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষে জনমত গঠনের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ