মোঃজাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধিঃ এস এম টিভি
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, মোটর শ্রমিক ইউনিয়ন ও রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজশাহী-২ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীতে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রেলগেট থেকে শুরু হয়ে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে উক্ত কর্মসূচি শেষ হয়। এসময় গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নগরীর সিএনজি স্ট্যান্ড থেকে শুরু করে,রেলগেট এলাকা, রেল স্টেশন এলাকা,শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন টিকেট কাউন্টার মাস্টার, বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে রাজশাহীর ঢাকা বাস টার্মিনালের পার্শ্ববর্তী বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে যাত্রী ও সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন,মহাসচিব উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী সড়ক পরিবহন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল আলম মিঠু, রাজশাহী মহানগর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বারেক শেখ, রাজশাহী মহানগর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কবির, আজিজুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ শ্রমজীবী মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।নেতারা আরও জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। উক্ত গণসংযোগ ও প্রচার মিছিল সাড়ে ১০টায় শুরু হয়ে সর্বস্তরের মানুষের কাছে মিজানুর রহমান মিলুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে দুপুর ১২টার দিকে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ