মোজাম্মেল হক,বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ এস এম টিভি বীরগঞ্জে।
দিনাজপুরের কাহারোল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-উপজেলা এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ধানহাটি প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং মেধার ভিত্তিতে চাকরির ব্যবস্থা নিশ্চিত করার কথা তিনি উল্লেখ করেন। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও ফাদারদের ভাতার ব্যবস্থা করার কথাও বলেন তিনি। সাধারণ মানুষের হয়রানি, অবিচার ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।উপজেলা বিএনপির উদ্যোগে এবং কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় সাধারণ সম্পাদক প্রফেসর মো. শামীম আলী, এ সময় আরো উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী। উপজেলা মহিলা দলের সভানেত্রী ও মহিলা বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রনি,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি এবং জেলা বিএনপির সদস্য মো. আবুল হোসেন রাজা। উপজেলা ছাত্র বিষয় সম্পাদক জুয়েল রানা প্রমুখ।জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

0 মন্তব্যসমূহ