লোড হচ্ছে...

রাজশাহী জেলার বাগমারা হতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫

 




আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার এস এম টিভি রাজশাহী বিভাগ।


র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী,সঙ্ঘবদ্ধ অপরাধী,মাদক,অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র‍্যাব-৫ কর্তৃক গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত্রী-২৩.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৫৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।যার মধ্যে ছুরি-১৬ টি, চাপাতি-০৪ টি, হাসুয়া-০৪ টি, কুঠার সদৃশ টাঙ্গি-৩২ টি রয়েছে। অতঃপর উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার জন্য র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ