লোড হচ্ছে...

দিনাজপুর ১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের জয়।







মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:এস এম টিভি।

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে মনজুরুল ইসলাম ৬২ হাজার ১ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।নির্বাচনে আসনের মোট কেন্দ্র ছিল ১২৮টি এবং প্রাপ্ত ফলাফলও ১২৮টি কেন্দ্রের।উপজেলা ভিত্তিক ফলাফল:বীরগঞ্জ উপজেলা:ধানের শীষ – ১,১৮,৭৫১ ভোট দাঁড়িপাল্লা – ৭৮,৫৫৮ ভোট ব্যবধান – ৪০,১৯৩ ভোট কাহারোল উপজেলা: ধানের শীষ – ৫৯,৭৩৮ ভোট দাঁড়িপাল্লা– ৩৭,৯৩০ ভোট ব্যবধান –২১,৮০৮ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১,৫১৫ ভোট, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. চাঁন মিয়া পেয়েছেন ৩,০৭৪ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. রিজওয়ানুল ইসলাম পেয়েছেন ৫৯৩ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২,২৬২ ভোট।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ