মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: এস এম টিভি,
রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন তুহিন পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে জেলার বাঘা থানায় কর্মরত রয়েছেন।পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিনকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং মানবিকতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার তার দিকনির্দেশনায় বলেন,বলেন, পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব।বাংলাদেশ পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন তুহিন তার এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ