বীর মুক্তিযোদ্ধা আজাহার হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ এস এম টিভি মানিকগঞ্জ।
১৩ই ফেব্রুয়ারি ২০২৬ নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের বাসভবনে গনসম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।মানিকগঞ্জ-১ আসন ঘিওর, দৌলতপুর,শিবালয়, উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সাধারণ জনগণ তার বাসভবনের ফুল দিয়ে সংবর্ধিত করেন।১৩ই ফেব্রুয়ারি ২০২৬ নবনির্বাচিত এমপি এস এ জিন্নাহ কবিরের বাসভবনে গনসম্বর্ধনা ও মিলন মেলা।এই উপলক্ষে নবনির্বাচিত ঘিওর দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ ১ আসনের বিএনপি নব নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর সর্বস্তরের জনগণের উদ্দেশ্য বক্তব্য রাখেন ।পরে নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন সেই সময় অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এসে শত শত নেতা কর্মী এবং সাধারণ জনগণ আনন্দে উল্লাস করে।নবনির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা দেশ ও জাতির স্বার্থে দেশের সেবা করার জন্য আমাকে সহায়তা করুন আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভাল থাকবেন আমার জন্য দোয়া করবেন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ