লোড হচ্ছে...

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযান: বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার ৬.২৭০ কেজি গান পাউডার ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ র‍্যাব-৫, সিপিসি-১।



আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টারঃ এস এম টিভি রাজশাহী বিভাগ 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ২২.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর হতে ০১টি প্লাস্টিকের বস্তার উপর ০৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জামাদি আলামত হিসাবে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।ঘটনা সূত্রে জানা যায়, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ১৮:১০ ঘটিকায় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে সন্দেহজনক অবস্থায় প্লাস্টিকের বস্তার উপর কয়েকটি পলিথিনের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ঘটনাস্থল হতে একই তারিখ ২২.০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পাড়ঘোড়াপাখিয়া এলাকায় জনৈক আসাদুল মন্ডলের সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের বস্তার উপর ০৩টি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো সর্বমোট ৬.২৭০ কেজি গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরীর সরঞ্জাম এবং ০১টি সাদা পলিথিন ব্যাগের ভেতর ১.৭০০ কেজি ছোট পাঁথর, কাঁচের গুড়া ১.৪০০ কেজি, লোহার পেরেক ৩৮৫ গ্রাম, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকে জর্দার কৌটা, গ্যাস লাইটার ২৯টি ও কালো রংয়ের ০১টি K155 KECHAODA বাটন মোবাইল পরিত্যাক্ত অবস্থায় আলামত হিসাবে উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায় নাই এবং উল্লিখিত ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় নাই। ধারনা করা হচ্ছে যে, উদ্ধারকৃত আলামত সমূহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীগণ উল্লেখিত স্থানে সংরক্ষন করে রেখেছিল।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ