লোড হচ্ছে...

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী’র চারঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।



আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন (বার্তা সম্পাদক) এস এম টিভি রাজশাহী বিভাগ তারিখঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ।

অদ্য ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৮২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র বিশেষ আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা মাদক কারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগটি খুললে তার মধ্য হতে *২০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ