লোড হচ্ছে...

কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং সাবেক প্রধান শিক্ষক নীহারেন্দু ভট্টাচার্য ও দুইজন সাংবাদিককে সম্মাননা প্রদান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী এবং দুইজন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে বেগম নূরজাহান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত লায়ন ইঞ্জিনিয়ার বসির উদ্দিন আহমেদ-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংবাদিকতায় অবদান রাখা দুইজন সাংবাদিককেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু নীহারেন্দু ভট্টাচার্য, সাংবাদিক পিন্ডু দেব নাথ ও আব্দুল হাই ইদ্রিসীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল, মৌলভীবাজার সদর; সাবেক কাউন্সিলর, মৌলভীবাজার পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সত্যেন্দ্র কুমার পাল, প্রধান শিক্ষক, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়; জনাব আব্দুল হান্নান চিনু, সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি; জনাব বাবুল হোসেন চৌধুরী, সদস্য, কমলগঞ্জ উপজেলা বিএনপি; এবং জনাব মোহাম্মদ আবু হানিফা, সমাজসেবক ও রাজনীতিবিদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মামুন চৌধুরী লিটন, সিনিয়র সহসভাপতি, মানব কল্যাণ সোসাইটি; লন্ডন প্রবাসী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, সভাপতি, এডহক কমিটি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা ও সাংবাদিকতায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে নতুন প্রজন্মকে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ