লোড হচ্ছে...

চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল হাইয়ের কাজে সন্তুষ্ট বরাইদ ইউনিয়নবাসী । আগামী নির্বাচনেও তাকে বিজয়ী করার প্রত্যাশা এলাকাবাসীর ।


মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল হাইয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার নেতৃত্বে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন এলাকাবাসী।স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী হাজী মোহাম্মদ আব্দুল হাই বরাইদ ইউনিয়নের দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তিনি ১৯৮৪ সালে প্রথমবার বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৮৮ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।দীর্ঘ সময় পর ২০২১ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও বরাইদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তিনি তৎকালীন সরকারের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়নের বিভিন্ন রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে বলে জানান এলাকাবাসী।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল হাইয়ের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে এবং তিনি এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত। এ কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাকে চেয়ারম্যান পদে দেখতে চান তারা।এলাকাবাসীর ভাষ্য, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজন। সেই বিবেচনায় আগামী নির্বাচনে হাজী মোহাম্মদ আব্দুল হাইকে পুনরায় নির্বাচিত করার প্রত্যাশা রয়েছে তাদের।তবে আসন্ন নির্বাচনে প্রার্থীতা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটের ফলাফল শেষ পর্যন্ত নির্ধারণ করবে বরাইদ ইউনিয়নের ভোটারদের সিদ্ধান্ত। নির্বাচনের দিন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ