লোড হচ্ছে...

সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার ২০২৬-এর অংশ হিসেবে সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ।


সাটুরিয়া (মানিকগঞ্জ): প্রতিনিধি:সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ‘পল্লী সবুজায়ন কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সভাপতি ড. মো. জাহেদুল ইসলাম।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাটুরিয়া উপজেলা পরিষদ।মো. মাহমুদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), সাটুরিয়া উপজেলা।মো. ওয়ালিদ হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখার ব্যবস্থাপক ইউসুফ হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ড. মো. জাহেদুল ইসলাম সাটুরিয়া শাখা প্রাঙ্গণে নিজ হাতে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম একটি নিম গাছ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম একটি বহেরা গাছের চারা রোপণ করেন।বৃক্ষরোপণ শেষে এলাকার উপকারভোগীদের মাঝে নিম, পেয়ারা, বহেরা, মেহগনি, সুপারি, নারিকেল, লাল চন্দ্র ও কদবেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক মানিকগঞ্জ জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলারা হাসান সহ পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখার সকল কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ