মানিকগঞ্জ প্রতিনিধ মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড সংলগ্ন সিংগাইর সড়কে গভীর রাতে একটি বাসের সঙ্গে একটি টাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় সড়ক দিয়ে একটি বাস চলাচলের সময় হঠাৎ একটি টাক বাসটির সামনে এসে পড়লে সংঘর্ষ হয়।ঘটনার পর বাসটি কিছুক্ষণ থেমে থাকলেও এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বাসটির অবস্থার বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।এ ঘটনায় সড়কে কিছু সময়ের জন্য কৌতূহল সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

0 মন্তব্যসমূহ