লোড হচ্ছে...

মানিকগঞ্জে ফকির করিম শাহ দরবেশ (রহ.)-এর চল্লিশা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল ।


মানিকগঞ্জ প্রতিনিধিমানিকগঞ্জ শহরের দাশড়া-বোয়ালি এলাকায় ফকির করিম শাহ দরবেশ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর ফকির করিম শাহ দরবেশ (রহ.)-এর চল্লিশা উপলক্ষে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মাজারের খাদেম মো. মাসুদ বিশ্বাস।মাজারের খাদেম মো. মাসুদ বিশ্বাস জানান, হযরত করিম শাহ দরবেশ (রহ.) ২৮ শ্রাবণ ১৩৫৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ইন্তেকাল করেন। এরপর থেকে বংশানুক্রমে প্রতিবছর তাঁর স্মরণে নির্ধারিত দিনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন তারা।তিনি বলেন, “আজ থেকে প্রায় ৭৫ বছর আগে হযরত করিম শাহ দরবেশ (রহ.) পরলোক গমন করেন। তাঁর স্মরণে এবার ৭৬তম চল্লিশা পালন করা হয়েছে।”মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় হযরত করিম শাহ দরবেশ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরে মাগরিবের নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও আগতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ