স্টাফ রিপোর্টার রাজশাহী:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম মহোদয় তাঁর সাহস ও বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, জনসেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সুষ্ঠু তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) ২০২৫ পদকে ভূষিত হয়েছেন।তাঁর এই অনন্যসাধারণ অর্জনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গর্বিত ও আনন্দিত।এই মর্যাদাপূর্ণ অর্জনের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার, ফোর্স ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয়কে জানাই আন্তরিক ও উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা।মহোদয়ের এই গৌরবময় অর্জন তাঁর কর্মনিষ্ঠা, সাহস, দক্ষতা ও নেতৃত্বের এক অনন্য স্বীকৃতি। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবার তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করি।অভিনন্দন ও শুভকামনা, স্যার। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবার ।

0 মন্তব্যসমূহ