বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও উনার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর সাংবাদিক, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে। অনেকেই উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন।
উনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহ-সম্পাদক ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি জোসেফ আলী চৌধুরী। এক শোকবার্তায় জোসেফ আলী চৌধুরী বলেন, খন্দকার আছিফুর রহমান তোতা সাহেবের ইন্তেকালে বিএমএসএস পরিবার গভীরভাবে শোকাহত। উনার মৃত্যুতে সংগঠন একজন সম্মানিত অভিভাবককে হারিয়েছে। সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে উনার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, খন্দকার আছিফুর রহমান তোতা সাহেবের ইন্তেকালে Smtv News Independent-এর অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। Smtv News Independent পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তায়ালা যেন মরহুম খন্দকার আছিফুর রহমান তোতা সাহেবের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরে দেন, কবরের আজাব থেকে হেফাজত করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন।

0 মন্তব্যসমূহ