লোড হচ্ছে...

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২জন ।


চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।মো. কালাম (৩২), পিতা-মৃত সাইদুর রহমান।মো. সালাউদ্দিন (২৮), পিতা-মৃত সাইদুর রহমান।(উভয় আসামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের অন্তর্ভুক্ত) অভিযানকালে আসামিদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ১টি ডিসকভার ১২৫ সিসি (Discover 125cc) মোটরসাইকেল ২টি মোবাইল ফোননগদ ৫,৫০০ টাকা আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, "বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ