লোড হচ্ছে...

কমলগঞ্জে উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব, মোঃ ফরিদ মিয়া।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে অবস্থিত কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদ মিয়া উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় তিনি এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন। ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কমলগঞ্জ, মৌলভীবাজার থেকে প্রকাশিত সংশ্লিষ্ট পত্রের মাধ্যমে উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে জনাব মোহাম্মদ ফরিদ মিয়ার নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে জনাব মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ, উপজেলা পর্যায় (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছি।” এ সম্মানজনক অর্জনের জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। বিশেষ করে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ার কমলগঞ্জ উপজেলা আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার জনাব স্বন্দীপ তালুকদার এবং সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সামছুন্নাহার পারভীনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনাব মোহাম্মদ ফরিদ মিয়া উনার এই অর্জন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশে উৎসর্গ করেছেন। তাঁদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণার কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাঠদান, তাদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখা এবং শিক্ষা কার্যক্রমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি উনার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মাননা। উনার এই সম্মানজনক অর্জনে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট শিক্ষা পরিবারের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মুন্সীবাজার ও কমলগঞ্জের শিক্ষা অঙ্গনেও তাঁর এই অর্জন আনন্দের সঙ্গে গৃহীত হয়েছে।

উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হওয়ায় জনাব মোহাম্মদ ফরিদ মিয়াকে Smtv News Independent-এর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উনার এই অর্জন ভবিষ্যতে শিক্ষা ক্ষেত্রে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা হয়ে উঠুক এই প্রত্যাশা রইলো শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এবং উনার পথচলা আরও সমৃদ্ধ হোক এবং তিনি ভবিষ্যতেও শিক্ষা ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কামনা করছি। জনাব মোহাম্মদ ফরিদ মিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আবারও উপজেলা পর্যায়ে (মাধ্যমিক) শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬ নির্বাচিত হওয়ায় জনাব মোহাম্মদ ফরিদ মিয়াকে Smtv News Independent-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ