লোড হচ্ছে...

ঘিওরে আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ।


মানিকগঞ্জ জেলা রিপোর্টার: রাকিবুল ইসলামমানিকগঞ্জের ঘিওর উপজেলায় সামাজিক জনসচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করতে সামাজিক জনসচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিকেল ২টায় উপজেলার ২৯ নম্বর শোলধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবিরের। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে থাকবেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশাক হোসেন দিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহরাত কবীর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাবীব।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলোর দিশারী যুব সংঘের সভাপতি আব্দুল খালেক প্রধান। সঞ্চালনায় থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আওয়াল (ফজল)।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ও শোলধারা গ্রামের সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ