মানিকগঞ্জ প্রতিনিধি: রাকিবুল ইসলামমানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রফিকুল ইসলাম খান রফিক। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে তিনি ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চান।রাজনৈতিক জীবনে রফিকুল ইসলাম খান রফিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাঁকে দেখতে চান অনেকেই। এলাকাবাসীর মুখে মুখে এখন রফিকের নাম—তাঁদের প্রত্যাশা, এবার চেয়ারম্যান হবেন রফিকুল ইসলাম খান রফিক।তিনি নিজেকে মাটি ও মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। বিশেষ করে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান।রফিকুল ইসলাম খান রফিকের প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে খলসী ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

0 মন্তব্যসমূহ