লোড হচ্ছে...

দেওয়ার মতো উপহার নেই, তবু জন্মদিনে স্যারের জন্য রাত জেগে হৃদয়ের লেখা।

দেওয়ার মতো উপহার নেই, তবু জন্মদিনে স্যারের জন্য রাত জেগে হৃদয়ের লেখা।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ আহমেদ এর জন্মদিন আজ ১ ফেব্রুয়ারি। এ উপলক্ষে উনার সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদান রেখে আসা মোঃ ফরিদ আহমেদ একজন আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সুপরিচিত। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর আন্তরিকতা, ধৈর্য এবং দায়িত্বশীল আচরণ অসংখ্য শিক্ষার্থীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

জন্মদিন উপলক্ষে উনার একজন গর্বিত ছাত্র মোঃ মারুফ হোসেন ব্যক্তিগত পক্ষ থেকে এবং Smtv Media নিউজ চ্যানেল এর পক্ষ থেকেও শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় মোঃ মারুফ হোসেন বলেন, শিক্ষক মোঃ ফরিদ আহমেদ শুধু একজন শিক্ষক নন, তিনি আমাদের জন্য একজন অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর শিক্ষা ও অনুপ্রেরণায় আজ আমরা জীবনের পথে এগিয়ে চলছি। জন্মদিনে উনার সুস্থতা, দীর্ঘায়ু ও সম্মানিত জীবন কামনা করছি।” তিনি আরও বলেন, একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো তাঁর শিক্ষার্থীদের সফলতা। মোঃ ফরিদ আহমেদ সেই সফলতার নীরব কারিগর, যিনি কোনো প্রচারের আড়ালেই নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন।


আজ উনার জন্মদিন। হয়তো একজন ছাত্র হিসেবে উনাকে দেওয়ার মতো কোনো উপহার নেই, তবে অন্তর থেকে দোয়া করার অধিকার অবশ্যই আছে। শিক্ষার্থীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা এবং পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে সব সময় আগ্রহ দেখানোর বিষয়টি শিক্ষার্থীদের মনে গভীরভাবে স্থান করে নিয়েছে। মোঃ মারুফ হোসেন বলেন, “আমার বিশ্বাস, আজ যদি আমরা সবাই মিলে স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, তাহলে তিনি নিশ্চয়ই খুশি হবেন। একজন শিক্ষক সব সময় শিক্ষার্থীদের পড়াশোনা, ভবিষ্যৎ এবং নিজের পরিবারের দায়িত্ব নিয়েই বেশি ভাবেন। হয়তো নিজের জন্মদিনের কথাও উনার মনে থাকে না।


এই লেখাটি কোনো বড় আয়োজন কিংবা প্রচারের উদ্দেশ্যে নয়। এটি একজন ছাত্রের পক্ষ থেকে একজন আদর্শ শিক্ষকের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার ছোট্ট প্রকাশ। ব্যক্তিগতভাবে এবং Smtv Media নিউজ চ্যানেল এর পক্ষ থেকে উনাকে জানানো হলো জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। উল্লেখ্য, Smtv Media একটি নিজস্ব উদ্যোগে পরিচালিত অনলাইন নিউজ ও মিডিয়া প্ল্যাটফর্ম, যা এখনো আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত না হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় ও মানবিক সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ