লোড হচ্ছে...

অসুস্থ দাদীর আর্তনাদ: দুই নাতনির মুখে হাসি ফোটাতে প্রতিদিনই হাত পাততে হয়।

অসুস্থ দাদীর আর্তনাদ: দুই নাতনির মুখে হাসি ফোটাতে প্রতিদিনই হাত পাততে হয়।
অসুস্থ দাদীর আর্তনাদ: দুই নাতনির মুখে হাসি ফোটাতে প্রতিদিনই হাত পাততে হয়।
বৃষ্টি হোক বা রোদ এই মা’কে প্রতিদিনই হাত পাততে হয় মানুষের কাছে। বয়সে তিনি মা’য়ের বয়সী, শরীরটাও ভেঙে পড়েছে দীর্ঘদিনের অসুস্থতায়। তবুও হাল ছাড়েন না। কারণ, ঘরে রয়েছে দুই নাতনি। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি প্রতিদিনই বের হয়ে পড়েন পথে।
কখনো প্রখর রোদে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা, আবার কখনো ভিজে যান টানা বৃষ্টিতে। কিন্তু ফলাফল একটাই—চাল-ডাল জোটে না, মেলে না সামান্য টাকা। অসুস্থ শরীর নিয়ে যখনই এলাকার সরকারি হাসপাতাল কিংবা কোনো ডাক্তারের কাছে যান, তখন তাঁকে বলা হয় বড় বড় রোগে আক্রান্ত হয়েছেন। হাতে ধরিয়ে দেওয়া হয় মাত্র দুটো সস্তা ওষুধ। অথচ সেগুলোর বাইরে ওষুধ কেনার সামর্থ্য তাঁর নেই।
তাই আবারো অসুস্থ শরীর নিয়েই দাঁড়ান রাস্তায়। চোখে পানি, মনে বড় আশা নিয়ে তাকান মানুষের দিকে। হয়তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন—এই আশাতেই বারবার বের হন। তবুও জোটে না নাতনিদের মুখে হাসি ফোটানোর মতো সামান্য চাল-ডাল কিংবা টাকা।
এর আগেও তিনি দেশ-বিদেশের মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। কিন্তু সাড়া মেলেনি। এবার তিনি শেষ ভরসা করে এসেছেন আমাদের কাছে।
প্রশ্ন হলো—আমরা কি পারবো না এই মায়ের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে? মহান আল্লাহ তায়ালা আমাদের অনেক দিয়েছেন। তাই যদি নিজের মা মনে করে কিংবা মনে করি আমরা একদিন নাস্তা করিনি—তাহলেই হয়তো আমাদের ছোট্ট সহযোগিতাই বদলে দিতে পারবে একটি অসহায় পরিবারের ভাগ্য।
একজন অসুস্থ মায়ের চোখে শান্তির হাসি ফোটানোই হতে পারে আমাদের সবার সবচেয়ে বড় কাজ। 📌 সাহায্যের জন্য যোগাযোগ করুন: Smtv Media চ্যানেল এর সাথে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ