লোড হচ্ছে...

গলাচিপায় মুহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের আয়োজনে শীতবস্ত্র বিতরণ।

গলাচিপায় মুহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের আয়োজনে শীতবস্ত্র বিতরণ।

মোঃ নাসির উদ্দিন বিষেশ  প্রতিনিধি:পটুয়াখালী 





পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মুহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্স ভবনে করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মুর্তাজা সাইফুল আলম জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রাক্তন প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়, পর্তুগাল প্রবাসী শাহীন সাঈদ, জেলা বিএনপির নেতা মোঃ মিজানুর রহমান এবং গলাচিপা উপজেলা বিএনপির নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মঈন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট ইনচার্জ মোঃ আতিকুর রহমান শাহীন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬৫০ জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ