লোড হচ্ছে...

সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক নিয়োগ নামে জম জমাট প্রত্যারনা ব্যবসা ।

মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান। প্রতিনিধি:এস,এম,টিভি 

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পত্রিকার ব্যানারে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে । ওয়েবসাইট খুলে ভুয়া নিবন্ধন নাম্বার বসিয়ে, রাজধানী ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক জাতীয় পর্যায়ে প্রিন্ট পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল,, প্রিন্ট, অনলাইন, ই-পেপার ও মাল্টিমিডিয়া বিভাগে স্টাপ রিপোর্টার, ক্রাইম রিপোর্টার থানা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ,জেলা প্রতিনিধি, বিশেষ প্রতিনিধ হিসেবে সাংবাদিক নিয়োগের ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে। আর এই বিজ্ঞাপনে কেউ আকৃষ্ট হয়ে পা বাড়ালেই সে প্রত্যারনার শিকার হচ্ছে ।আবেদন বা সিভি পাঠানোর ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ইমেইল , হোয়াটসঅ্যাপ , মেসেঞ্জার, টেলিগ্রাফ ।ভুয়া নিয়োগের নামে এভাবে প্রতারণার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।প্রতিশ্রুতি দেওয়া হয় যে, আইডি কার্ড, টি-শার্ট, প্রেস জ্যাকেট, বুম মাইক্রোফোন, ভিজিটিং কার্ড, স্টিকার, নিয়োগ পত্র ইত্যাদি পাঠানো হবে। বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে । প্রত্যেক আবেদন কারীর কাছ থেকে ১৫০০- ২০০০ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকতা পেশায় প্রবেশের জন্য কোনও অর্থ লেনদেনের প্রয়োজন নেই। এই ধরনের প্রতারণামূলক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কাগজ না হয়েও নিজেকে বৈধ পরিচয় দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে চলেছে এমন গ্রুপের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রতারনার শিকার এক শ্রেণীর সাংবাদিক মহল।এই সমস্ত প্রতারক প্রকাশিত মিডিয়া বা পত্রিকার সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন । প্রতারণা শিকার সকলকে অনুরোধ করা হচ্ছে যে সংশ্লিষ্ট থানায় অথবা সাইবার অপরাধ দমন ইউনিটে অভিযোগ করুন।এদের ধরিয়ে দিতে সকলের দৃষ্টি আর্কশন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ