এ,জে, সোহেল স্টাফ রিপোর্টার এস এম টিভি কুমিল্লা
সম্ভাবনাময় বাংলাদেশের অন্যতম নির্বাহী মো. মেহেদী হাসান এর উপস্থাপনায় সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী ড. এম এম শরীফুল করীম স্বাগত বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। মডারেটর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা আবিদুল ইসলাম খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাহিন বিশ্বাস এশা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নুসরাত চৌধুরী জাফরিন। অনুষ্ঠানে জুলাই যুদ্ধে শহীদ সাদমানের মা শারমীন চৌধুরী ও কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা বিলকিস বেগম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীকে জুলাই যোদ্ধারা নানা ধরণের প্রশ্ন করেন। তিনি নির্বাচিত হলে তরুণদের নিয়ে কাজ করার কথা বলেন, এ সময় বিপুল সংখ্যক তরুণ তরুণী, জুলাইযোদ্ধা অংশ নেন।সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী ড এম এম শরীফুল করীম বলেন, তরুণদের আমরা ভালোবাসি। ওদের জন্য উন্নয়নে ব্যাপক পরিকল্পনা করতে হবে। বাসযোগ্য বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশকে সবাই মিলে গড়তে হবে। এই লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।তারুণ্যের উদ্দীপনায় আগামী বাংলাদেশ বিনির্মাণ, এদের নেতৃত্ব, দেশের প্রতি গভীর মমত্ববোধ ও অন্যায়ের বিরুদ্ধে সত্য উচ্চারণ বাংলাদেশকে এগিয়ে নেবে। কোনভাবেই তাঁদের বাদ দিয়ে কিছু করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার প্রেসক্লাবের প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ ।

0 মন্তব্যসমূহ